নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি থানায় জিডি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার টিয়ারা গ্রামের বাসিন্দা সাংবাদিক মো. হোসাইন অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে নবীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, সোমবার (২ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে ০১৯২৩১১৫৮৭৭ নম্বর থেকে মো. হোসাইনের মোবাইলে ফোন করে এক অজ্ঞাত ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তিনি ফোনদাতার পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি আরও ক্ষিপ্ত হয়ে তাকে সুযোগমতো রাস্তা-ঘাটে খুন-জখম করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সাংবাদিক মো. হোসাইন নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি জানান, অজ্ঞাত ওই ব্যক্তির কারণে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।

তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় কর্মরত রয়েছেন ।

নবীনগর থানার ডিউটি অফিসার জিডিটি গ্রহণ করেন এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে।

 

Advertisement

Link copied!