মুরাদনগরে স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণ

এম কে আই জাবেদ , মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০৮:৪৪ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠন। গত ৩০শে মে শনিবার দুপুরে শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: সাজ্জাত হোসেন। ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এবং সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো: আনোয়ার হোসেন (আনু মেম্বার), মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: সজল খাঁন, শ্রীকাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইসহাক মুন্সী, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আবুল হোসেন চৌধুরী, আবদুস সাত্তার, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার মো: লুৎফর রহমান, ভূতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার, সহকারী শিক্ষিকা আকলিমা আক্তার, শ্রীকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিটন কুমার সরকার, সংগঠনের সহ-সভাপতি মো: গোলাম কিবরিয়া, আন্তর্জাতিক বিষয় সম্পাদক মো: আবুল বাশার, আকিল উদ্দিন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আল-আমিন। স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মীর সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাসুদ রানা সুমন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: আবু সালেহ মাস্টার, মো: আখতার হোসেন, মো: পারভেজ, সোহেল মুন্সি, আব্দুল বাতেন, মো: আরিফ, জাকির হোসেন, খোরশেদ আলম, মো: ইসমাইল, মো: তাজুল ইসলাম, মাইনুল ইসলাম মহিন, আলমগীর হোসেন এবং শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের অন্যান্য সদস্যরা।

ভূতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে "স্বপ্নতরী স্পেশাল খাতা" ও কলম বিতরণ করা হয়।

সভাপতি মোহাম্মদ সাজ্জাত হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে পঞ্চম শ্রেণির সরকারি মেধাবৃত্তি পরীক্ষায় যে শিক্ষার্থী বৃত্তি পাবেন, তাকে ১০,০০০ টাকা পুরস্কার প্রদান করা হবে। তিনি আরও বলেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এলাকার শিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!