কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩ নং জোয়াগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক দুইবারের সফল চেয়ারম্যান এবং কুমিল্লা জেলার শীর্ষ স্বর্ণপদকপ্রাপ্ত জননন্দিত ব্যক্তি মাওলানা আবু তাহের ভূইয়া।
স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সাধারণ মানুষের পাশে থাকা এবং সেবামূলক কার্যক্রমের কারণে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মাওলানা আবু তাহের ভূইয়া বলেন, "জোয়াগ ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। জনগণ যদি আমাকে আবারও সুযোগ দেন, তাহলে ইউনিয়ন পরিষদের সকল সেবা সরকারি নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত এক টাকাও যেন কাউকে দিতে না হয়, তা নিশ্চিত করব।"
তিনি আরও বলেন, "সরকারের সকল সুযোগ-সুবিধা সাধারণ মানুষের মাঝে সুষমভাবে বণ্টন করা হবে। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।"
এদিকে স্থানীয়দের দাবি, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব চেয়ারম্যান হিসেবে মাওলানা আবু তাহের ভূইয়ার বিকল্প নেই। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে নিয়ে ব্যাপক ইতিবাচক আলোচনা চলছে।
আপনার মতামত লিখুন :