দিঘীনালায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অজয় সেন ত্রিপুরা , খাগড়াছড়ি জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ০৬:০১ পিএম

​"প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (৭ জুন) পার্বত্য জেলা পরিষদ এবং খাগড়াছড়ির 'করলিয়া প্রকল্পের' যৌথ আয়োজনে দিবসটি উদযাপিত হয়।

​কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​দিঘীনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের করলিয়া প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর জনাব রাসিল ত্রিপুরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, উপজেলা প্রজেক্ট ম্যানেজার (পার্বত্য জেলা পরিষদ) শহিদুল ইসলাম ও নারাইছড়ি রেঞ্জ অফিসার জাহেদ হোসাইন।

​এছাড়া সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন এলাকার প্রথাগত প্রতিনিধি, ডব্লিউসিআরসি (WCRC) প্রতিনিধি, যুব প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

Link copied!