কুমিল্লার চান্দিনা উপজেলার ১২ নং বরকরই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বরকরই গ্রামে স্থানীয় জনগণের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘবে সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওনের উদ্যোগে বাস্তবায়নাধীন এ উন্নয়নকাজে এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।
চলমান রাস্তার কাজ পরিদর্শনে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। উন্নয়নকাজের সার্বিক তত্ত্বাবধান ও সরাসরি পরিচালনায় রয়েছেন চান্দিনা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এবং বরকরই ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাইয়ুম হোসেন খান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরকরই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর ফারুক হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ, নবাবপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি অহিদুল ইসলাম এবং ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শাহিদুল ইসলাম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হতো। বর্তমানে রাস্তার উন্নয়নকাজ বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির লক্ষ্যে এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন :