দুই শ্রীলঙ্কান জেলেকে ৩৬ দিন ভাসমান থাকার পর বঙ্গোপসাগর থেকে জীবিত উদ্ধার,

মনসুর আলম মুন্না , স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১১:১১ পিএম

দুই শ্রীলঙ্কান জেলেকে ৩৬ দিন ভাসমান থাকার পর বঙ্গোপসাগর থেকে জীবিত উদ্ধার,

ফাইল ফটো

বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় দুই শ্রীলঙ্কান জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশি জেলেরা। উদ্ধার হওয়া দুজন দাবি করেছেন, ‘মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে টানা ৩৬ দিন সাগরে ভেসে ছিলেন তারা।’ ওই সময় কাঁচা মাছ খেয়েই বেঁচে ছিলেন বলে জানিয়েছেন তারা। তাদের এই দাবি যাচাই করছে পুলিশ।

উদ্ধারকারী জেলেরা কক্সবাজারের মহেশখালীর। তাদের ভাষ্য, বুধবার (২২ জুলাই) বঙ্গোপসাগরের সোনারচর এলাকার কাছাকাছি একটি ফাইবার ট্রলার ভাসতে দেখে সন্দেহ হলে তারা কাছে যান। সেখানে অসুস্থ ও দুর্বল অবস্থায় থাকা দুই ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের মাছ ধরার নৌকায় তোলেন। পরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের মহেশখালীতে নিয়ে আসা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া মাঝি জিয়াউর রহমান জানান, উদ্ধার হওয়া দুই ব্যক্তি নিজেদের শ্রীলঙ্কার নাগরিক এবং বাবা-ছেলে বলে পরিচয় দিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, মাছ ধরতে গিয়ে তারা পথ হারিয়ে ফেলেন। এরপর ৩৬ দিন সাগরে ভেসে ছিলেন।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘উদ্ধার হওয়া দুজনই শ্রীলঙ্কার নাগরিক। প্রাথমিকভাবে তারা বাবা-ছেলে বলে জানা গেছে। তবে তারা কীভাবে সমুদ্রে ভাসছিলেন, সত্যিই ৩৬ দিন ধরে সাগরে ছিলেন কি না এবং তাদের পরিচয়-সংক্রান্ত অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।’

 

 

সিয়াম সরিষা
Link copied!