শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

এস কে সিরাজ , শ্যামনগর,সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ০৫:১১ পিএম

সুন্দরবনের উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগরে কৃষিই সম্পদ, এই লক্ষ্যে কৃষিতে ব্যাপক কৃষক সম্পৃক্ততা করার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৭ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শ্যামনগর নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম।

এ সময় প্রধান অতিথি হিসেবে কৃষিবিদ ওবায়দুর রহমান, পরিচালক (সরজমিন উইং খামার বাড়ি), সমগ্র প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, কৃষিবিদ গৌর গোবিন্দ, কৃষিবিদ মো. মোসাদ্দেক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবীর, জামাতের আমির মাওলানা আব্দুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম মনির, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রায় শতাধিক নারী ও পুরুষ কৃষক উপস্থিত থেকে সার্বিক বিষয়ে অবগত হন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রদর্শনীয় স্টল পরিদর্শন করেন।

এ প্রোগ্রামে অতিথিরা বলেন, কৃষিতে সরকার বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। মাটি আর আবহাওয়ার উপর নির্ভর করে এই এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। তাছাড়া সব ধরনের কৃষিতে ব্যাপক সহযোগিতা করা হবে বলে জানানো হয়। এছাড়া সকল কৃষককে কৃষি কার্ড প্রদান করা হবে।

Advertisement

Link copied!