র‌্যাব-১২’র অভিযানে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র মাদকবিরোধী অভিযানে ১ হাজার ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ (৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ জুন সকাল ৭টায় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১ হাজার ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত আসামি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত গফুর শেখের ছেলে আশরাফুল ইসলাম (৪০)।

এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ আটক আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Link copied!