কৃষকের ছদ্মবেশে মাদক মামলার আসামি গ্রেপ্তার

আহসান হাবিব শিবলু , গাবতলী (বগুড়া) সংবাদদাতা

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ০৩:৪৬ পিএম

কৃষকের ছদ্মবেশে মাদক মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলায় পুলিশের অভিনব কৌশলে গ্রেপ্তার হয়েছেন মাদক মামলার এক পরোয়ানাভুক্ত আসামি। ইউনিফর্মের পরিবর্তে লুঙ্গি পরে খালি গায়ে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন গাবতলী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ।

উপজেলার চককাতুলি গ্রামে অভিযান চালিয়ে মামুন (৩৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি চককাতুলি গ্রামের তছলিম উদ্দিন ওরফে তছুর ছেলে।পুলিশ জানায়, মামুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেলেই কৌশলে পালিয়ে যেতেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভিন্ন পরিকল্পনায় অভিযান পরিচালনা করে। কৃষকের ছদ্মবেশে এলাকায় প্রবেশ করে নজরদারি চালান এসআই ইউসুফ। একপর্যায়ে কোনো ধরনের সন্দেহের সুযোগ না দিয়েই মামুনকে গ্রেপ্তার করা হয়।গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

কিন্তু তিনি আত্মগোপনে থেকে পুলিশের চোখ ফাঁকি দিচ্ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে এসআই ইউসুফ কৃষকের বেশে অভিযান পরিচালনা করেন। এতে কোনো ঝুঁকি ছাড়াই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া মামুনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সিয়াম সরিষা
Link copied!