ফুলবাড়ীয়ায় জিহাদ ইংলিশ একাডেমির শুভ উদ্বোধন

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ০৭:৪৮ পিএম

বইভিত্তিক প্রচলিত শিক্ষার পাশাপাশি ডিজিটাল ডিসপ্লে, ভিডিও কনটেন্ট ও ইন্টারঅ্যাকটিভ প্রেজেন্টেশনের প্রতিশ্রুতি নিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান জিহাদ ইংলিশ একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলা শহরের পোস্ট অফিস রোড সংলগ্ন প্রতিষ্ঠানটিতে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নিয়ে শিক্ষার্থী বলছেন, একাডেমির পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ প্রতিষ্ঠান।

জিহাদ ইংলিশ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এহসানুল হক জিহাদ বলেন, এখানে শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে গড়তে আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি অনুসরণ করা হবে।

বাক্তা বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মঞ্জুরুল হকের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া কলেজের প্রভাষক নাজমুল হক, তানযীহুল উম্মাহ মডেল মাদরাসার পরিচালক হাফেজ আনোয়ার হোসেন, শাহীন স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রহিম, নবধারা পাঠাগারের সভাপতি রাকিব শেখ, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক এআরএম মাহবুবুল আলম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সারোয়ার সাকিব, বর্তমান শিক্ষার্থী রাকিবুল হাসান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাশুকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Link copied!