ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোতাহার হোসেন তালুকদার-কে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় তাঁর নিজ উপজেলা তারাকান্দাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।
নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহলে সন্তোষ প্রকাশ করা হয়। স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ একে তারাকান্দাবাসীর জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত মোতাহার হোসেন তালুকদার এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পরিকল্পিত উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
তারাকান্দার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলেন, উপজেলার একজন কৃতী সন্তান গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় পুরো এলাকার মানুষের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে। তারা বিশ্বাস করেন, নতুন দায়িত্বে থেকে তিনি ময়মনসিংহ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, নগর পরিকল্পনা ও জনসেবামূলক কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবেন।
এদিকে মোতাহার হোসেন তালুকদারকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং এর সুফল সমগ্র ময়মনসিংহ অঞ্চলের মানুষ ভোগ করবে।
আপনার মতামত লিখুন :