মোহনগঞ্জে স্টারটাপ সাইন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া সোকেজিং প্রোগ্রাম উদ্ভোদন করেছেন নেত্রকোনা ৪ সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
শুক্রবার সকাল ১০ টায় মোহনগঞ্জ উপজেলা মাল্টি পারপাস হলরুমে মোহনগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি এমএ কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা, মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ।
মেধা- বিজ্ঞান - উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোহনগঞ্জে অনুষ্ঠিত ইনোভেশন সোকেজিং প্রোগ্রামে উপজেলার ১১ শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে লুৎফুজ্জামান বাবর বলেন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি একটি হাওরাঞ্চল এলাকা। তাই এ এলাকার মানুষ যেন বিজ্ঞানে পিছিয়ে না থাকে সে জন্য বিজ্ঞান বিভাগে স্কুল কলেজের উন্নয়ন জরুরি।
এ বিষয়ে মন্ত্রনালয়ে কথা হয়েছে কৃষি কে আরো বিজ্ঞান প্রযুক্তি সমৃদ্ধ করে কৃষিতে ব্যপক উন্নয়ন করতে হবে। দেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে দেশের নতুন জনশক্তিকে বিজ্ঞানে আরো জ্ঞান অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি এ তিন থানায় বিজ্ঞানে উন্নয়ন, উদ্ভাবন বিষয়ে প্রকল্পের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে কথা বলেছি। বর্তমান বিজ্ঞানের যুগ, সামনে আরো প্রযুক্তি নির্ভর এ আই এর যুগে প্রবেশ করছে মানুষ। তাই দেশ ও দেশের মানুষকে অবশ্যই বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকতে হব।
আপনার মতামত লিখুন :