যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১০:১৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ময়মনসিংহে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার (১২ জুন) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুনতাসীর মনির নেতৃত্বে আনন্দ মিছিলটি শহরের ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয় এবং পরে গাঙ্গিনাপাড় মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলজুড়ে নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো রাজপথ।

 

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুনতাসীর মনি তাঁর বক্তব্যে বলেন, "দেশনায়ক তারেক রহমান যুবদলের যে যোগ্য, ত্যাগী ও গতিশীল পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন, তা

আগামী দিনে রাজপথের আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করবে; আমরা এই কমিটিকে সাধুবাদ জানাই এবং কেন্দ্রীয় যুবদলের হাতকে শক্তিশালী করতে ময়মনসিংহের যুবসমাজ যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।" উক্ত আনন্দ মিছিলে জেলা ও শহর যুবদলের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement

Link copied!