নেপালি পর্যটককে হেনস্তার অভিযোগ, সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ০১:৫৮ পিএম

মো: শাহেদ,সাতকানিয়া : বাংলাদেশ ভ্রমণে এসে সাতকানিয়ায় হেনস্তার শিকার হয়েছেন নেপালি তরুণ বিশ্বাস রয়। শুক্রবার (১৯ জুন) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ায় এক সিএনজি চালকের অসদাচরণের শিকার হন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, এক সিএনজিচালক বিশ্বাস রয়ের সঙ্গে উত্তেজিত আচরণ করছেন। এ ঘটনায় নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন বিদেশি পর্যটকের সঙ্গে এমন আচরণ দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।

বিশ্বাস রয় নেপালের ইলাম জেলার বাসিন্দা। তিনি গত ১৮ মে নেপাল থেকে সাইকেল ভ্রমণ শুরু করে বাংলাদেশে আসেন এবং মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। সাতকানিয়া থানার ওসি মো:জাহাঙ্গীর আলম জানান, ভিডিওটি পর্যালোচনা করা হয়েছে এবং অভিযুক্ত সিএনজিচালককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।

 

 

Advertisement

Link copied!