ভেড়ামারায় শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০১:৪৮ পিএম

মোঃ লিটন উজ্জামান , ভেড়ামারা : শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিরুল আরাফাত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার প্রসার ও ঝরে পড়া রোধে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাইকেল বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. গাজী আশিক বাহার। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফারুক আহমেদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। সংশ্লিষ্টরা জানান, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Link copied!