আইনশৃঙ্খলা উন্নয়নে ফটিকছড়ি থানা পরিদর্শনে এসপি মাসুদ আলম

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ০৪:৫৪ পিএম

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি: চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো: মাসুদ আলম (বিপিএম) ২৬ জুন শুক্রবার ফটিকছড়ি থানা পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে তিনি থানার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং জনগণকে দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মো. মাসুদ আলম বাংলাদেশ পুলিশের ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন দক্ষ, সৎ ও পেশাদার কর্মকর্তা।২০২৬ সালের ৫ মে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি দিনাজপুর, পাবনা এবং র‍্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা, সাহসিকতা ও জনসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি চট্টগ্রাম জেলায় জনবান্ধব পুলিশিং জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপহরণের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। স্থানীয়দের প্রত্যাশা, এসপি মো. মাসুদ আলমের নেতৃত্বে চট্টগ্রাম জেলা পুলিশ আরও দক্ষ, জনবান্ধব ও আধুনিক সেবামুখী বাহিনী হিসেবে গড়ে উঠবে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে।

Link copied!