ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার পৃথক চারটি মামলায় দেশের বিভিন্ন আদালত একদিনে নয়জনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (৬ জুলাই) জামালপুর, খাগড়াছড়ি, নোয়াখালী ও শরীয়তপুরের আলোচিত এসব মামলায় রায় ঘোষণা করা হয়।
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খাগড়াছড়িতে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই দিনে নোয়াখালীতে এক শিশুকে ধর্ষণের দায়ে আরও একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, শরীয়তপুরে এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার মামলায় আগের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করে দুজনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে ওই মামলায় অপর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :