চট্টগ্রাম ব্যতীত সব শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ০৭:৫৯ পিএম

চট্টগ্রাম ব্যতীত সব শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা

ফাইল ফটো

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং ওই বোর্ডের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষাগুলো আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে।

রোববার (১২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ছাড়া অন্য সব জেলার পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত দিন ও সময়ে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পরীক্ষার্থীদের জন্য আগের সিদ্ধান্ত বহাল থাকবে। একই সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রেও এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

ফলে ১৩, ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকা উচ্চমাধ্যমিক, আলিম, উচ্চমাধ্যমিক (ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি), উচ্চমাধ্যমিক (বৃত্তিমূলক) এবং বাণিজ্যে ডিপ্লোমা পরীক্ষাগুলো স্থগিত থাকবে।

সিয়াম সরিষা
Link copied!