ফুলবাড়ীয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাশে আখতারুল আলম ফারুক, অংশ নিলেন বৃক্ষরোপণে

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০২:৩৬ পিএম

ফুলবাড়ীয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাশে আখতারুল আলম ফারুক, অংশ নিলেন বৃক্ষরোপণে

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিমে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতিষ্ঠান বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক।

রবিবার (২৬ জুলাই) সকালে বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পরে আখতারুল আলম ফারুক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে শিক্ষকমণ্ডলী ও অন্যান্যদের সাথে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানটির উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশব্যাপী প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সারা উপজেলায় বৃক্ষরোপণ করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারের মাধ্যমে প্রতিষ্ঠানটির উন্নতিতে কাজ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন আছিম পাটুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হক সিফাত ও ছাত্রদল নেতা মেহেদী হাসান চঞ্চলসহ অন্যান্যরা।

সিয়াম সরিষা
Link copied!