বিনে পয়সায় ইংরেজী শেখানোর যুগান্তকারী পদক্ষেপ এমপি রফিকুল ইসলাম হিলারীর

সমরেন্দ্র বিশ্বশর্মা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০৭:৪২ পিএম

বিনে পয়সায় ইংরেজী শেখানোর যুগান্তকারী পদক্ষেপ এমপি রফিকুল ইসলাম হিলারীর

ফাইল ফটো

বিশ্বের সাথে তাল মিলিয়ে গ্রামের ছাত্র - ছাত্রীদেরকে মাথা উচুঁ করে দাড়ঁতে কেন্দুয়া ও আটপাড়া উপজেলার  ছাত্রছাত্রীদের বিনে পয়সায় ইংরেজী শেখানোর যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন নেত্রকোনা -৩ আসনের এমপি ডক্টর রফিকুল ইসরাম হিলালী।ব্যক্তিগত টাকা খরচ করে গ্রামের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ছেলে মেযেদেরকে আধুনিক বিশ্বে সমানতালে ইংরেজীতে পারদর্শী করতে এ উদ্যোগ নেন তিনি।

আগামী আগষ্টমাস থেকে দুটি উপজেলায় চারটি কেন্দ্রে চালু হবে।জানা যায় সে লক্ষ বাস্তবায়নে ২৪ জুলাই শুক্রবার কেন্দুয়া এবং ২৫ জুলাই শনিবার আটপাড়া উপজেলায় পৃথক দুটি সমাবেশ করেছেন।দুটি সমাবেশে ছাত্র- ছাত্রী ও অভিভাবক মিলে ৫ হাজারের ও বেশী অংশ গ্রহনছিল। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত ছাত্রছাত্রীদের ৩ টি গ্রুপে ভাগ করে যোগ্যতা মোতাবেক পাঠদান করানো হবে।এই কর্মসুচি চলবে প্রথম ধাপে ৫ বছর।কর্মসূচি সফল করতে ইতিমধ্যে প্রায় ২ হাজার ৮ শ ছাত্র ছাত্রী নাম রেজিষ্ট্রেশন করেছে।

দেশের নামী দামী শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজী শিক্ষকদের পরামর্শ মেতাবেক  উন্নতমানের পাঠদান করানো হবে।এলাকার গন্যমান্য ব্যক্তি ও সমাজ সেবক মজনু রহমান খন্দকার বলেন,স্বাধীনতার পর জাতীয় সংসদের কোন সদস্য অতীতে ছাত্র - ছাত্রীদের বিনে টাকায় ইংরেজী শেখানোর উদ্যোগ এটিই প্রথম।ৃযা শুধু প্রশংসা নয়,সঠিকভাবে বাস্তবায়ন হলে এলাকটির ছাত্র - ছাত্রীরা অনেকদূর এগিয়ে যাবে।যার ফল ভোগ করবে প্রজন্ম থেকে প্রজন্ম।

তিনি এমপি রফিকুল ইসলাম হিলালীকে অভিনন্দন ও কতজ্ঞতা জানান।পাশাপাশি এলাকাবাসীকে এই কর্মসূচি বাস্তবায়নে সজাগ দৃষ্টি রাখার দাবি জানান।রফিকুল ইসলাম হিলালী বলেন,এটি আমার নৈতিক দাযিত্ব মনে করেছি।কারন ছেলে মেয়েরা এমনিতেই শহরের ছেলেমেয়েদের থেকে আধুনিকতা,জ্ঞান, বিজ্ঞান ও ইংরেজী শিক্ষায় পিছিয়ে থাকে।

তারা যাতে সমাজের বোঝা না হয়ে মানব সম্পদে পরিনত হয়,দেশে বিদেশে গিয়ে মাথা উচুঁকরে চলতে পারে সে লক্ষ বাস্তবায়নে নিজের টাকা খরচ করে এ উদ্যোগ নিয়েছি।বেশ সাড়া পাচ্ছি।সকলের সহযোগীতায় সফল হলে শান্তি পাবো।

সিয়াম সরিষা
Link copied!