কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকালে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকালে উপজেলা মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ হাসিবুর রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেল্লাল হোসেন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল করিম ও মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়ামিন।
সভায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, এনসিপির প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম সরকার এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আবদুল আলীম খান ও সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন :