ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। পাশাপাশি জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট) সকাল ১০ টায় শহরের চত্বর প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। পরে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শেখ তাকি তাজওয়ার, থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী,
উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, আশিকুল হক আশিক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ, এনপিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ওমর শরীফ, ছাত্রদলের সভাপতি আল আমিন সাদাত সহ অন্যান্যরা।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ, আহত যোদ্ধাদের অবদান এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের ভূমিকার কথা তুলে ধরা হয়। বক্তারা শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং জুলাই যোদ্ধাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :