বকশীগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মনিরুজ্জামান লিমন , বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ০৪:০৩ পিএম

বকশীগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই নেতার নাম ওমর আল ফারুক (৬০)। তিনি বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। মঙ্গলবার রাতে বগারচর ইউনিয়নের সারমারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২৫ সালে বকশীগঞ্জ থানায় দায়েরকৃত একটি নাশকতার মামলায় ওমর আল ফারুককে গ্রেপ্তার দেখানো হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, কার্যক্রম নিষিদ্ধ বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর আল ফারুককে গ্রেপ্তারের পর বুধবার জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!