ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জুলাই শহীদদের স্মরণে "জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ" শীর্ষক আলোচনা সভা করেছে ইসলামী ছাত্রশিবির।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার নবীনগর বি এইচ দাখিল মাদ্রাসায় এ সভার আয়োজন করে ছাত্রশিবির ফুলবাড়ীয়া ইউনিয়ন উপশাখা।
উপজেলা শিবিরের সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আলী হোসাইনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলা শিবিরের সাবেক সভাপতি মাহবুবুর রশীদ ফরাজী।
তিনি বলেন, দেশব্যাপী নাগরিকরা নিজেদের অধিকারে বৈষম্যের শিকার হওয়ার পরিপ্রেক্ষিতে চব্বিশে গণআন্দোলন সংগঠিত হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষায় অব্যবস্থাপনার কারণে সামাজিক অবক্ষয় সৃষ্টি হয়েছে। ছাত্রশিবির নৈতিকতাসম্পন্ন সমাজ তৈরি করতে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সুপার আবুল কালাম আজাদী, বৈষম্য বিরোধী নেতা তাহসিনুল আবরার লিছান, উপজেলা শিবিরের এইচআরডি সম্পাদক মোহাম্মদ আরিফুল্লাহ, পৌর সভাপতি শাখাওয়াত হোসেন সজিব ও ইউনিয়ন উপ শাখার সভাপতি মুশফিক আল আহসান সাজিদ সহ অন্যান্যরা।

আপনার মতামত লিখুন :