ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জায়েদা মডেল প্রি-ক্যাডেট স্কুলের সাফল্যের ২০ তম বর্ষে পদার্পণ এবং বিকেডিএ থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ, মেডেল, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে পৌর ৭নং ওয়াড গৌরিপুর রোডস্থ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সাপ্তাহিক ফুলখড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আলহাজ্ব নূরুল ইসলাম খান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান। বক্তব্যে তিনি সকল শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, নিজেদের সন্তানকে মানুষের মতো মানুষের করার জন্য চেষ্টা করতে হবে। এদেরকে আধুনিক প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত রাখতে হবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবুল কালাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, তারুণ্যের ফুলবাড়ীয়ার সদস্য সচিব, এসএম আবু সাইদ, দৈনিক বাংলার সাংবাদিক মোহাম্মদ আল আমিন, সাপ্তাহিক ফুলখড়ির বিজ্ঞাপন ব্যবস্থাপক শামীম আহমেদ নীলু, শিক্ষার্থী অভিভাবক মোহাম্মদ মঞ্জুরুল হক মাস্টার ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ শেখ সাদি।
পরে প্রতিষ্ঠানটিতে ২০২৫ সালের বিকেডিএ বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ২২ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, মেডেল, ক্রেস্ট ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দরা।

আপনার মতামত লিখুন :