ঈশ্বরগঞ্জে সরকারি জমিতে দোকান নির্মাণ, প্রতিবেশীকে অবরুদ্ধের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬, ০৩:০৯ পিএম

ঈশ্বরগঞ্জে সরকারি জমিতে দোকান নির্মাণ, প্রতিবেশীকে অবরুদ্ধের অভিযোগ

ফাইল ফটো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরশহরের শিমরাইল (রহমতগঞ্জ) এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধ দোকান নির্মাণ করে প্রতিবেশীকে অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, শিমরাইল গ্রামের আব্দুর রাশিদ নামের এক ব্যক্তি প্রভাব খাটিয়ে সড়ক জনপথের সরকারি জমি দখল করে এবং প্রতিবেশী কাজল মিয়ার চলাচলের রাস্তা বন্ধ করে পাকা দোকানঘর নির্মাণ করছেন। এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী মহিউদ্দিন কাজল সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলে সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পায়।অনুমতি ছাড়া নির্মাণ কাজ করায় অভিযুক্ত আব্দুর রাশিদকে নোটিশ দিলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। 

বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকেও লিখিতভাবে জানিয়েছেন কাজল। ভুক্তভোগী মহিউদ্দিন কাজল বলেন, প্রায় ৪০ বছর ধরে এই রাস্তাটি আমরা ব্যবহার করছি। প্রতিহিংসার কারণে সরকারি জমি দখল করে আমার চলাচলের রাস্তা বন্ধ করে দোকান নির্মাণ করায় আমি এখন ঘর থেকে বের হতে পারছি না।

সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত আব্দুর রাশিদ সড়ক জনপথের জায়গাটি নিজের দাবি করে বলেন, ‘তার (মহিউদ্দিন) সাথে আমার জমি সংক্রান্ত বিরোধ আছে তাই রাস্তা বন্ধ করছি। এ বিষয়ে সড়কও জনপথ বিভাগের (কিশোরগঞ্জ) নির্বাহী প্রকৌশলী শাকিল মুহাম্মদ ফয়সাল বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিয়াম সরিষা
Link copied!