ফুলবাড়ীয়ায় জুলাই শহীদ হাফিজুল ইসলামের কবর জিয়ারত করলেন আখতারুল আলম ফারুক

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬, ০৫:১৭ পিএম

ফুলবাড়ীয়ায় জুলাই শহীদ হাফিজুল ইসলামের কবর জিয়ারত করলেন আখতারুল আলম ফারুক

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ হাফিজুল ইসলামের কবর জিয়ারত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তিনি উপজেলার নাওগাঁও এলাকায় শহীদ হাফিজুল ইসলামের বাড়ির পাশে তাঁর কবর জিয়ারত করেন এবং আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

পরে এক প্রতিক্রিয়ায় আখতারুল আলম ফারুক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ফুলবাড়ীয়ায় যত আন্দোলন সংগ্রাম হয়েছে সব বিএনপির লোকজনই করেছে। কিন্তু ৫ তারিখের পরে নতুন দাবিদারদের আবির্ভাব ঘটেছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান, শহিদুল ইসলাম সরকার, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ক্বারী আব্দুল বাসেত, যুবদলের সাবেক সহ-সভাপতি মুর্শেদ জাহাঙ্গীর খোকন, নাওগাঁও ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল জলিল, যুবদল নেতা ওসমান গনি স্বপন, আকরাম হোসেন, শ্রমিক দলের সভাপতি গিয়াস উদ্দিন সুলতান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হক সিফাত ও ছাত্রদল নেতা মামুন সিকদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Link copied!