জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিক কল্যাণ তহবিলের ৬০ হাজার টাকার চেক এবং নগদ দাফন-কাফন বাবদ ২ হাজার করে মোট ২ লাখ ৪৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের অফিসে এই চেক হস্তান্তর করা হয়।
এ সময় শ্রমিক কল্যাণ সদস্য ফুলবাড়িয়া গেটপার এলাকার মৃত হাসমত, সরিষাবাড়ির শিমলা বাজার এলাকার আব্দুল খালেক, দেওয়ানগঞ্জ এলাকার বাঘারচরের আব্দুল বারিক ও জামালপুর পৌরসভার সাহাপুর এলাকার মৃত কার্তিক মুখার্জির পরিবারের হাতে চেক তুলে দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এস. এম. মোসাদ্দেক আলী মোহন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুস সোবহান, যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশীদ, সদস্য ছানোয়ার হোসেন, কামরুল হাসান রতন, মো. সাদেকুর রহমান হীরা, মো. আল আমীন, মো. আনোয়ার হোসেন শাহীন, মো. সুজন শেখ, মো. মোছাব্বির আহাম্মেদ জুয়েলসহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সকল নেতৃবৃন্দ ও শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :