ধামরাইয়ে বেলীশ্বর মোহনী মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন শহিদুল ইসলাম

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ০৭:১০ পিএম

ধামরাইয়ে বেলীশ্বর মোহনী মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন শহিদুল ইসলাম

ঢাকার ধামরাই উপজেলার বেলীশ্বর মোহনী মোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলামকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী হোসেনসহ সকল শিক্ষক।

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সিনিয়র পরিচালক (অব.) নাছির উদ্দীন আহমেদ, সুতিপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদসহ অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Link copied!