বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে সামনে রেখে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকা থেকে ১টি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব-১১, সিপিসি-১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আনুমানিক ১২:৩০টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, অভিযানকালে ছিনতাই ও মাদকের স্পট হিসেবে পরিচিত ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুর্বৃত্ত দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকার ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন :