ধামরাইয়ে প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ এম লুৎফর রহমান। দায়িত্ব পাওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এইচ এম লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার মান আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করা এবং সহশিক্ষা কার্যক্রমে তাদের আরও সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়কে একটি মানসম্মত ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও তার অন্যতম লক্ষ্য। নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :