পল্টন ও হাজারীবাগে পুলিশের অভিযানে গ্রেফতার ৪২

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ১২:৫৫ পিএম

পল্টন ও হাজারীবাগে পুলিশের অভিযানে গ্রেফতার ৪২

ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় রাজধানীর পল্টন ও হাজারীবাগ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পল্টন থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. সেলিম (৩০), মো. দেলোয়ার (২০), মো. রনি (১৮), মো. স্বপন (২৯), বিপ্লব (২২), মো. শাকিল (২২), মো. ভুট্টু (৬০), কামাল (৫৫), মো. রাবি (১৯), মো. রাব্বি (১৮), মো. সুমন (৩২), মো. রুমান (২২), মো. জাহাঙ্গীর আলম (৩২), মো. শাহিন মিয়া (৪৮), মো. ফয়সাল (৩১), মো. রবিউল ইসলাম ওরফে শহিদুল ইসলাম বাবু (৪৬), মো. শাহ আলম (৪২), মো. শামীম ওরফে আকাশ (৩৫), মোসাম্মত নাসিমা (৫০), মোসাম্মত শিলা (৪৩), মোসাম্মত সুমি (৩৮), মোসাম্মত সাথী আক্তার (২০), মো. নয়ন মিয়া ওরফে সুজন মিয়া (২১) ও মো. মোস্তফা খান (১৯)।

অপরদিকে, হাজারীবাগ থানা পুলিশ পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেফতার করেছে। এই অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- জুম্মান (২৪), মঞ্জুর হোসেন (২২), মো. আকাশ (২৫), মো. আলমগীর (২৫), মো. আরিফ (২৪), শাহীন (২২), মো. শাওন খান (২৬), কাদির ভক্তি (২৬), মো. রাকিব প্রামানিক (২৮), মো. রুবেল (২৮), মো. মেহেরুল ইসলাম খান (২২), মো. আরমান (১৯), মো. জামান (৫০), মো. সাইফুল ইসলাম (২১), মো. রাজু আহমেদ (২৮), মো. আব্দুল মতিন (৪০), মো. মনির হোসেন (২৩) ও সুমন শেখ (৩৪)।

Link copied!