মোহাম্মদপুর-চকবাজার থানার ওসিসহ চার পরিদর্শককে বদলি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ১১:৪৯ এএম

মোহাম্মদপুর-চকবাজার থানার ওসিসহ চার পরিদর্শককে বদলি

ফাইল ফটো

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ও চকবাজার থানার দুই ওসিসহ চার থানার পরিদর্শককে বদলি করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিমকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ করা হয়েছে। গোয়েন্দা উত্তরা বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে লালবাগ বিভাগের চকবাজার থানার অফিসার ইনচার্জ করা হয়েছে। 

এছাড়া তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিনকে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগে এবং লালবাগ বিভাগের চকবাজার থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুনকে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

Link copied!