মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ০৪:৪৩ পিএম

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

জুনায়েদ আহম্মেদ ,মোহাম্মদপুর,  : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাইদুর রহমান সাঈদ ওরফে পিচ্চি সাঈদ (৩৭), মো. রুবেল হোসেন ওরফে ভাতিজা রুবেল (৩৫), মো. শাওন (৪০), মো. শরীফ হাওলাদার (৩০), মো. আফ্রিদি (২৭), মো. হোসেন (২৬), মো. হোসেন, মো. হোসেন ভূঁইয়া (২১), মো. জামাল, মো. জাকির হোসেন (৩২), মো. জয়নাল আবেদীন (৩২), মো. তানভীর হোসেন মাউরা রাকিব (২৬), মো. সাদ্দাম হোসাইন (৪৭), মো. নয়ন (২০), মো. স্বপন সরদার (৩৮), মো. রাসেল (২৮), মো. মেহেদী হাসান (২৫), মো. ইমরুল হাসান (৩৯), মো. রাশেদ ইসলাম (১৯), মো. রাকিব (১৮), মো. সাগর হৃদয় (১৯), মো. জনি (২১), নুর ইসলাম (২০), মো. আল আমিন (২০), মো. সাগর (১৯), মো. পলাশ (২২), গোলাম রাব্বি (২৪), শাহরিয়ার সরদার (২২), মোস্তাফিজুর রহমান (২০) ও আব্দুল মোমিন (৩০)।

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, “মোহাম্মদপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Link copied!