বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন ট্রাষ্টের উপদেষ্টা মন্ডলীর সদস্য এহসানুল হক লিলু কে সংবর্ধনা

রাজা মিয়া , বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ০২:০১ পিএম

বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন ট্রাষ্টের উপদেষ্টা মন্ডলীর সদস্য এহসানুল হক লিলু কে সংবর্ধনা

ফাইল ফটো

সিলেটে বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন ইউকে ট্রাষ্টের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশ্বনাথ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এহসানুল হক লিলুকে স্বদেশ গ্রমণ উপলক্ষ্যে ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাষ্টের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৪ আগষ্ট রোববার রাতে অলংকারীতে তাহার গ্রামের বাড়িতে এ সংবর্ধনা সভার অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান এর সভাপতিত্বে সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে এহসানুল হক লিলু বলেন, স্বদেশের টানে এসে আপনাদের দেখা পেয়ে আমি সত্যি মুগ্ধ হয়েছি। প্রবাসে থেকেও আমরা দেশের মাটিও মানুষের জন্য চিন্তা করি। আপনাদের ভালো কাজের অংশীদার আমরাও হতে চাই। এসময় তিনি ট্রাস্টের ভূয়সী প্রশংসা করেন।

সভায় উপস্থিত ছিলেন,অলংকারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সেবুল হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, হোসাইন আহমদ,ট্রাষ্টের অর্থ সম্পাদক আকমল হোসেন,যুবদল নেতা আজাদ আহমদ, লিমন মিয়া,সাহেদ আহমদ, খালেদ আহমদ, শামসুল ইসলাম, সাদিক আহমদ, রুমিন আহমদ, সুজন মিয়া,কামাল আহমদ,আরশ আলী, সুমন আহমদ প্রমুখ।

Link copied!