পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তাড়াইল ও কেন্দুয়া উপজেলার নবী প্রেমিকদের উদ্যোগে বিশাল জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবাদ সকালে তাড়াইল উপজেলার পুরুড়া থেকে বের হওয়া জুলুসটি কেন্দুয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জুলুসে বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও দরবারের হাওলাপুরী হাজারো আশেকে রাসূল (সা.) অংশগ্রহণ করেন। তারা হাতে পবিত্র কালিমা খচিত পতাকা ও ব্যানার নিয়ে নাতে রাসূল (সা.) ও স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারে গাউছে হাওলাপুরীর বর্তমান গদ্দিনশীল পীর হযরত মাও. নঈমূল কদ্দুস আকবরী । তিনি বলেন, তাড়াইল ও কেন্দুয়া উপজেলার নবী প্রেমিকদের দ্বারাই ঈদে মিলাদুন্নবী (সা.) এর এই জুলুস অত্যন্ত সুশৃঙ্খলভাবে পালিত হয়েছে। নবী করিম (সা.) এর আগমনের এই দিনে আমাদের উচিত বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা এবং তাঁর আদর্শ জীবনে বাস্তবায়ন করা।"
জুলুস শেষে দরবারে হাওলাপুরীতে মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য ও বন্যাদুর্গত মানুষের জন্য বিশেষ মোনাজাত করা হয়।এসময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ড. রফিকুল হিলালী, তাড়াইল উপজেলা সাবেক সফল চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম ভুইঁয়া শাহিন, কেন্দুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজনু চেয়ারম্যান, সহ মাদ্রাসার শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার নবী প্রেমিক মুসলমান।আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে জুলুস ও আলোচনা সভা সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন :