চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

শিমুল রেজা , চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬, ০৫:১১ পিএম

চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

ফাইল ফটো

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে রিফাত হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৫ আগস্ট) দিনগত রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের শেখপাড়ায় ওই ঘটনা ঘটে। নিহত রিফাতে হোসেন উপজেলার জয়রামপুর গ্রামের মিন্টু মিয়ার ছোট ছেলে। স্বজন ও স্থানীয় সূত্র জানায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় রিফাত হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

অন্ধকারে কী ঘটেছে তা বুঝতে না পারলেও কিছু সময়ের মধ্যে তার শরীরে বিষক্রিয়ার মতো লক্ষণ দেখা দেয়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, ‘ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!