মির্জাপুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহ্ফিল

মো: রুবেল মিয়া , মির্জাপুর উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬, ০২:৪৭ পিএম

মির্জাপুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহ্ফিল

ফাইল ফটো

মির্জাপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলা মিনি স্টেডিয়ামে আহলে সুন্নত ওয়াল জামায়ত মির্জাপুর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আহলে সুন্নত ওয়াল জামায়ত এর আহ্বায়ক হযরত শাহ্ সুফী, পীরে কামেল মো: মিনহাজ উদ্দিন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হরয়ত আলী মিয়া,উপজেলা আহলে সুন্নত ওয়াল জামায়ত এর সদস্য সচিব মো: আনিসুর রহমান সহ উপজেলার বিভিন্ন জামে মসজিদের ইমাম-খতিব এবং পীর মাসায়েখ বিভিন্ন মাদ্রাসার মোহতামিমগণ। আলোচনা সভায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। মানবতার কল্যাণ, ন্যায়বিচার, শান্তি, সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর অসামান্য অবদানের কথা উল্লেখ করে তাঁরা তাঁর আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে অনুসরণের আহ্বান জানান।

বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব। তাঁর দেখানো পথে চলার মাধ্যমেই ইহকাল ও পরকালে কল্যাণ লাভ করা সম্ভব। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সিয়াম সরিষা
Link copied!