আত্রাইয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শাহাদুল ইসলাম বাবু , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬, ০১:৪৪ পিএম

আত্রাইয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফাইল ফটো

নওগাঁর আত্রাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা  মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. গোলাম রাব্বানী।

অনুষ্ঠানে মহানবী (সা.)-এর আদর্শিক জীবন ও দর্শনের ওপর মূখ্য আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওসমান গনি, মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান এবং মুফতি মাওলানা মো. আব্দুল হাকিম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সিয়াম সরিষা
Link copied!