কারিগরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মোঃ লিটন উজ্জামান , ভেড়ামারা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬, ০২:৩৭ পিএম

কারিগরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে  ২৩ পিস ইয়াবাসহ  গ্রেপ্তার  ৩

ফাইল ফটো

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কারিগরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।

কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন কারিগরপাড়া গ্রামে অভিযান চালান। একপর্যায়ে ওই গ্রামের ধৃত আসামি মোঃ রাজুর বাড়ির সামনে ইটের রাস্তার ওপর থেকে তিনজনকে আটক করা হয়। পুলিশের দাবি, আটকের পর তাদের কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তারকৃতদের থানায় নেওয়া হয় ।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ রাজু (২৩), পিতা-মোঃ ইদ্রিস আলী, মাতা-রাশিদা খাতুন, সাং-কারিগরপাড়া;মোঃ পারভেজ ইমন (২১), পিতা-মোঃ আরশেদ আলী, মাতা-রোজিনা খাতুন; এবংমোঃ শুভ (২১), পিতা-মোঃ আলামিন, মাতা-সেলিনা খাতুন।পারভেজ ইমন ও শুভ গোলাপনগর (বাঙ্গালপাড়া) এলাকার বাসিন্দা। তাদের সবার থানা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা করা হয়েছে।

২৫ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা মামলাটির নম্বর ১৯। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় রুজু করা হয়েছে।অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!