মোঃ রাজিব ভূইয়া : নরসিংদীর বেলাবো উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা বাসস্ট্যান্ড ঢাকা- সিলেট মহাসড়কে মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ১৫০১তম জন্মবার্ষিকী উপলক্ষে জশনে জুলুছ, জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বারৈচা বাজার বাসস্ট্যান্ড এলাকায় পৃথক পৃথক স্থান থেকে আসা সকলের যৌথ উদ্যোগে আয়োজিত এই পবিত্র বর্ণাঢ্য র্যালিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকল ধর্মপ্রাণ মুসল্লিরা দিনটি আনন্দ- উদ্দীপনায় উদযাপন করেন। জশনে জুলুছ ও আনন্দ র্যালিতে অংশগ্রহনকারী ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন, হাজার হাজার সালাম নবীর প্রতি, যাঁর আগমনে মানবতার অন্ধকার দূর হয়ে আলোর পথের সূচনা হয়েছিল। প্রিয় নবী হযরত মুহাম্মদ এর ভালোবাসা আমাদের হৃদয়ে চিরস্থায়ী হোক, তাঁর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন।
র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা সবুজ পতাকা হাতে "নারায়ে তাকবীর, আল্লাহু আকবার" "নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ" এবং "তুমি যে নূরের ও নবী" তুমি না এলে দুনিয়ায়,
আধারে ডুবিতো সবি এই ধ্বনিতে চারপাশ মুখরিত করে তোলেন। র্যালিতে রিকশা, অটোবাইক, মটর সাইকেল ও বিভিন্ন যানবাহন সজ্জিত করে শিশু-কিশোর ও বৃদ্ধবণিতাসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। র্যালি শেষে বিশ্ব মানবতার শান্তি, দেশের অগ্রগতি এবং উম্মাতে মোহাম্মদীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন :