বেলাবোতে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ০২:২৪ পিএম

বেলাবোতে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ফাইল ফটো

মোঃ রাজিব ভূইয়া , বেলাবো : নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক  বাস্তবায়িত prevention of Violence & Harmful  practices Against Children & Women in Bangladesh (PVHP) প্রকল্পের আওতায় শিশু সুরক্ষা কমিউনিটি হাবের কমিউনিটি ফ্যাসিলিটেটর ও পিয়ার লিডারদের ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা চালু হয়েছে। ২৪ (আগস্ট) সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন  প্রোগ্রামের  শিশু অধিকার কর্মকর্তা (জেলে) মোঃ শাহীন মিয়া। সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি হাব অর্গানাইজার অমিত দেবনাথ।

কর্মশালায় শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, পজেটিভ প্যারেন্টিং, ক্ষতিকর সামাজিক চর্চা বন্ধ, নারী ও শিশুর অধিকার সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিকে নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় উপস্থিত বক্তারা বলেন, শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। সম্মেলিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলা সম্ভব।

Link copied!