জয়পুরহাটে সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির প্রশিক্ষণ ও সনদ বিতরণ

শাহাদুল ইসলাম সাজু , জয়পুরহাট জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ০৫:১৮ পিএম

জয়পুরহাটে সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির প্রশিক্ষণ ও সনদ বিতরণ

ফাইল ফটো

সীমান্তবর্তী বেকার যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনের ওপর চার সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।  মঙ্গলবার (২৫ আগস্ট) পাঁচবিবি বিজিবির বিশেষ ক্যাম্পে সকালে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এর আগে, ২৮ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত উপজেলার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সীমান্তবর্তী এলাকার ১০ জন বেকার যুবক অংশ নেন। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে তাদের হাঁস-মুরগি পালন, পরিচর্যা ও রোগ প্রতিরোধ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

​সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। অনুষ্ঠানে জয়পুরহাট ২০ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ​বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তবর্তী যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করতে এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। জয়পুরহাটে সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির প্রশিক্ষণ ও সনদ বিতরণ

​জয়পুরহাট প্রতিনিধি: সীমান্তবর্তী বেকার যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনের ওপর চার সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।  মঙ্গলবার (২৫ আগস্ট) পাঁচবিবি বিজিবির বিশেষ ক্যাম্পে সকালে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। ​এর আগে, ২৮ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত উপজেলার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সীমান্তবর্তী এলাকার ১০ জন বেকার যুবক অংশ নেন। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে তাদের হাঁস-মুরগি পালন, পরিচর্যা ও রোগ প্রতিরোধ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

​সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। অনুষ্ঠানে জয়পুরহাট ২০ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ​বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তবর্তী যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করতে এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Link copied!