জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমানে যাত্রীর মৃত্যু, মাসকাটে জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬, ০৫:০৫ পিএম

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমানে যাত্রীর মৃত্যু, মাসকাটে জরুরি অবতরণ

ফাইল ফটো

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফ্লাইটটি ওমানের মাসকাটে জরুরি অবতরণ করে। তবে মরদেহ উড়োজাহাজ থেকে নামানোর জন্য এখনো রয়্যাল ওমান পুলিশের অনুমতি পাওয়া যায়নি।

এ কারণে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইটটির চট্টগ্রাম যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন উড়োজাহাজে থাকা অন্য যাত্রীরা।

জানা গেছে, চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে মাসকাটে অবতরণ করে। ফ্লাইটে থাকা এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ওই যাত্রীর মৃত্যু হয়।

এদিকে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মাসকাট থেকে উড়োজাহাজটি কখন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Link copied!