রফিকুল ইসলাম, ঘিওর : ১নং পয়লা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং ঘিওর অঞ্চলের তৃণমূল রাজনীতির এক আস্থার প্রতীক মোশাররফ হোসেন মানিক। বর্তমানে তিনি ঘিওর উপজেলার ১নং পয়লা ইউনিয়ন বিএনপি-র সভাপতির দায়িত্ব পালন করছেন।
জনসেবার সুমহান ব্রত নিয়ে রাজপথের লড়াকু এই কাণ্ডারি দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার রাজনৈতিক হয়রানি, হামলা, মামলা এবং কারাবরণের মতো কঠিন প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। সমস্ত জুলুম ও অত্যাচার সহ্য করেও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি।
পয়লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক কল্যাণে বিশেষ অবদান রাখেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকার কারণে দলমত নির্বিশেষে স্থানীয় জনগণের কাছে তিনি এক আস্থা ও ভালোবাসার ঠিকানা।
তৃণমূলের মানুষের মতে, তাঁর ধমনীতে প্রবাহিত রক্তকণায় ছড়িয়ে রয়েছে দেশপ্রেম ও সাধারণ মানুষের সেবা করার নিরবচ্ছিন্ন স্পৃহা। দলের প্রতিটি দূর্যোগ মুহূর্তে রাজপথে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই জননেতা পয়লা ইউনিয়নকে একটি সুসংগঠিত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন :