এইচ.এম.নুরনবী, দশমিনা: পটুয়াখালীর দশমিনা উপজেলা যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পালিত। নানা আয়োজনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, পথসভা ও আনন্দ র্যালির মিছিল আয়োজন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ২০২৬, বিকেল ৫টায় উপজেলার সদর আদালতপাড়ায় সংগঠনটির দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালিটি মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে দশমিনা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে আদালত পাড়ায় এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
যুব অধিকার পরিষদ দশমিনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কে.এম. ইমরান শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. মিজান হাওলাদার।
সভাপতির বক্তব্যে কে.এম. ইমরান শাহীন বলেন, “উপজেলা যুব অধিকার পরিষদের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা মেধাবী, অত্যন্ত বিনয়ী ও ভালো মানুষ। তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি, অনিয়ম কিংবা মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ নেই। এমন একটি সংগঠনের নেতৃত্ব দিতে পেরে আমরা গর্বিত।”
তিনি আরও বলেন, “যুব অধিকার পরিষদের কমিটি দেওয়ার সময় আমরা নির্ধারণ করে দিই—কেউ মাদকাসক্ত হবে না, কেউ ভূমি দখলকারী বা ভূমিদস্যু হবে না। সংগঠনের নেতাকর্মীদের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।” তিনি বলেন, “১২ তারিখের নির্বাচনে নুরুল হক নুরের উপজেলায় যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণঅধিকার পরিষদের কাছে সব মানুষ নিরাপদ।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক কালাম পঞ্চায়েত, উপজেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রফিক মওলাদার, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন রাকিব, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. হাসান মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. লিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মিলন মাতব্বর, সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সালাম, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। পরে নেতাকর্মীরা একে অপরকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে কার্যক্রম শেষ করেন।

আপনার মতামত লিখুন :