শুভ জন্মাষ্টমী উপলক্ষে মোহনগঞ্জে ভাবগাম্ভীর্যপূর্ণ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

সুশান্ত কুমার রায় , মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২২ পিএম

শুভ জন্মাষ্টমী উপলক্ষে মোহনগঞ্জে ভাবগাম্ভীর্যপূর্ণ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

ফাইল ফটো

নেত্রকোনার মোহনগঞ্জে আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর শাখার আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ভাবগাম্ভীর্যপূর্ণ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দেশ জাতি ও বিশ্ব মানবের মঙ্গল কামনায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের এই মঙ্গল শোভাযাত্রা র‍্যালিটি শহরের বিভিন্ন রাস্তাঘাট প্রদক্ষিণ করে শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া প্রাঙ্গনে এসে সমাপ্তি হয়।  এতে অংশগ্রহণ করে বিভিন্ন পেশার ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক, রাজনীতিবিদ সহ আরো অনেকেই।  

এই মঙ্গল শুভযাত্রা র‍্যালিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন মোহনগঞ্জ জাতীয়তাবাদী দল বি'এন'পি'র উপজেলা শাখার সভাপতি সেলিম কার্ণায়েন।  আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি, নিবারণ সাহা রায় নান্টু, সাধারণ সম্পাদক গৌতম রায়, সহ-সভাপতি বিপ্লব  রায়, সহ-সাধারণ সম্পাদক বিকাশ দাস,  পৌর শাখার সভাপতি দীপক বনিক  সহ মোহনগঞ্জ সকল ঐক্যবদ্ধ  সনাতনী সমাজ এতে অংশগ্রহণ করেন। 

 

Link copied!