শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবেঃ এম পি রফিক হিলালী

সমরেন্দ্র বিশ্বশর্মা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ পিএম

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবেঃ এম পি রফিক হিলালী

ফাইল ফটো

নেত্রকোনা জেলা বিএনপির সাধারন সম্পাদক ও ১৫৯ নেত্রকোনা -৩ আসনের এমপি রফিকুল ইসলাম হিলালী বলেছেন, বি এনপি সকল মানুষের দল।দেশ, মাটি ও মানুষের কল্যানের রাজনীতি করাই বি এনপির আদর্শ।

তিনি বলেন,বাংলাদেশের মানুষ যখন ভীষন সংকটে ছিল,তখন মানুষের জীবন মানের নিরাপত্তা ও  দেশের মানুষের কল্যাণে বি এন পি প্রতিষ্ঠা করেছিলেন। আজ দলের ৪৮ তম জন্মদিন।দলের এই জন্মদিন আমি দৃঢ়ভারে আবেদন রাখছি,বি এনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের  কাছে  ছড়িয়ে দিতে হবে।

দলের প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য শোভাযাত্রা শেষে  এক সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।দলের নেতাকর্মীদের উদ্দ্যেশে   তিনি বলেন,ধৈর্য্য ধরুন,  অপেক্ষা করুন,সরকারের পক্ষ থেকে ক্রমান্বয়ে সকল সুযোগ  সুবিধা পাবেন। সমাবেশে হাজারও জনতার ঢল নামে।

সিয়াম সরিষা
Link copied!