ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া শহরের কেআই সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণের নূর মসজিদে ইসলামী ব্যাংক বাংলা কিউআর প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ব্যাংকটির ফুলবাড়ীয়া শাখার পক্ষ থেকে মসজিদ কর্তৃপক্ষের কাছে বাংলা কিউআরটি হস্তান্তর করেন এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান এ এইচ মোঃ সফিউল্লাহ।
ইসলামী ব্যাংক পিএলসি ফুলবাড়ীয়া শাখা প্রধান এ এইচ মোঃ সফিউল্লাহ এবং প্রিন্সিপাল অফিসার মোঃ এনায়েত কবির বলেন, ডিজিটাল লেনদেনকে সহজ, নিরাপদ ও আধুনিক করতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে মুসল্লি ও সাধারণ মানুষ সহজেই এ পদ্ধতিতে মসজিদ বা সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠানে অনুদান প্রদান করতে পারবেন।মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এসএম শাহজাহান ইসলামী ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকটির ফুলবাড়ীয়া শাখার ম্যানেজার অপারেশন মোহাম্মদ সোলাইমান, এসিস্ট্যান্ট অফিসার তারেক আজিজ খান, মসজিদ কমিটির সহ সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মাস্টার ও ইমাম হাফেজ আবু রাশেদ সহ অন্যান্যরা।

আপনার মতামত লিখুন :