এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়াতে জামালপুরে আনন্দ মিছিল

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬, ০২:৩৮ পিএম

এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়াতে জামালপুরে আনন্দ মিছিল

ফাইল ফটো

এস.এম হোসেন আছাদ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী থেকে এম. রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে এ আনন্দ মিছিলের আয়োজন করেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব-জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. সোহেল রানা খান। আনন্দ মিছিলটি শহরের আজাদ ডাক্তারের মোড় এলাকা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিল পরবর্তি এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবাহান, বিএনপি নেতা সৈয়দ শওকত জামান, জেলা যুবদলের সদস্য সচিব-আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. সোহেল রানা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিক, জেলা যুবদলের সদস্য জাকির হোসেন জনি, ইমরান কায়সার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ। পরে যুবনেতা মো. সোহেল রানা খানের নেতৃত্বে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ ছাড়াও জেলার দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, এম. রশিদুজ্জামান মিল্লাত রাজনীতি, ব্যবসা ও সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সক্রিয় ও গুরুত্বপূর্ণ অবদানের মাধ্যমে একজন জননন্দিত নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। জাতীয় ও জেলা পর্যায়ের রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ তিন দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত। মিল্লাত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই সঙ্গে তিনি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি। ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে নির্বাচিত হন। জনসেবা, ব্যবসায়িক নেতৃত্ব এবং সামাজিক উন্নয়নের প্রতি তার কর্তব্যনিষ্ঠা অব্যাহত রয়েছে, যা তাকে এক অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।

সিয়াম সরিষা
Link copied!